News71.com
 Bangladesh
 01 Sep 16, 11:45 PM
 327           
 0
 01 Sep 16, 11:45 PM

জিকা শনাক্তে বিমানবন্দরে স্ক্রিনিং জোরদার: স্বাস্থ্যমন্ত্রী ।।

জিকা শনাক্তে বিমানবন্দরে স্ক্রিনিং জোরদার: স্বাস্থ্যমন্ত্রী ।।

নিউজ ডেস্কঃ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জিকা ভাইরাস শনাক্ত করতে বিমানবন্দরে স্ক্রিনিং জোরদার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) থেকে স্ক্রিনিং ছাড়া কেউ দেশে ঢুকতে পারবেন না।


আজ দুপুরে ঢাকার একটি হোটেলে বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশনের আলোচনা সভায় এ তথ্য জানান তিনি। সিঙ্গাপুরে বাংলাদেশিদের জিকা ভাইরাসে সংক্রমণের খবরের পর তিনি এ তথ্য জানান।


এজন্য সকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেছেন বলেও জানান তিনি।


এক বিবৃতিতে সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত তারা ১১৫ জনের শরীরে জিকা ভাইরাসের উপস্থিতি পেয়েছে, যাদের বেশিরভাগই বিদেশ থেকে আসা নির্মাণ শ্রমিক। আক্রান্ত সবাই সিঙ্গাপুরের একই অঞ্চলের বাসিন্দা বা একই এলাকায় কাজ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন