News71.com
 Bangladesh
 01 Sep 16, 09:08 PM
 344           
 0
 01 Sep 16, 09:08 PM

মোবাইল ফোনে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১।।

মোবাইল ফোনে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১।।

নিউজ ডেস্কঃ আজ বৃহষ্পতিবার (০১ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ঝিনাইদহের কোটচাদপুর উপজেলার লক্ষীপুর বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল্লাহ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়। নিহত আব্দুল্লাহ ওয়াড়িয়া গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে।

নিহতের ভাই আব্দুল খালেক বলেন, আজ দুপুরে আব্দুল্লাহ লক্ষীপুর বাজারে নিজ ব্যবসায়ী প্রতিষ্ঠানে মোবাইল চার্জ দিতে যায়। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। তাকে স্থানীয়রা উদ্ধার করে কোটচাদপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন