News71.com
 Bangladesh
 01 Sep 16, 09:05 PM
 324           
 0
 01 Sep 16, 09:05 PM

সিদ্ধিরগঞ্জে নারী শ্রমিকদের অধিকার বিষয়ক কর্মশালার আয়োজন ।।

সিদ্ধিরগঞ্জে নারী শ্রমিকদের অধিকার বিষয়ক কর্মশালার আয়োজন ।।

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্মাণখাতে নারী শ্রমিকদের অধিকার ও ক্ষমতায়ণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহযোগীতায় আজ বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) দিনব্যাপী সিদ্ধিরগঞ্জের হাজী ইব্রাহীম খলিল শপিং কমপ্লেক্সস্থ তাজমহল চাইনিজ রেষ্টুরেন্টে এ কর্মশালার আয়োজন করে নারায়ণগঞ্জ সদর উপজেলা শ্রমজীবি নির্মাণ শ্রমিক ইউনিয়ন।

নারায়ণগঞ্জ সদর উপজেলা শ্রমজীবি নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি শামীম আরা লাভলির সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর জাতীয় প্রকল্প সমন্বয়কারী হারুনুর রশীদ।

কর্মশালায় ৩৫ জন নারী নির্মাণ শ্রমিকদের তাদের কর্মক্ষেত্রের নিরাপত্তা ও নিরাপদ কর্মপরিবেশ, সচেতনতা, শ্রম আইনে শ্রম অধিকার, নারী বৈশম্য এবং নারী নির্মাণ শ্রমিকের অধিকার, শিশু অধিকার ও শিশু শ্রম নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। এ ছাড়াও ভিডিও চিত্রের মাধ্যমেও তাদেরকে সার্বিক ধারণা দেওয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন