News71.com
 Bangladesh
 01 Sep 16, 08:56 PM
 333           
 0
 01 Sep 16, 08:56 PM

এবিটি নেতা ইমায়ের তিনদিনের রিমান্ড মঞ্জুর ।।

এবিটি নেতা ইমায়ের তিনদিনের রিমান্ড মঞ্জুর ।।

নিউজ ডেস্কঃ চট্টগ্রামে সীতাকুণ্ড থেকে গ্রেফতার হওয়া নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) বায়তুল মাল সম্পাদক মুসহাব ইবনে উমায়েরকে জিজ্ঞাসাবাদের জন্য সন্ত্রাস দমন আইনের মামলায় তিনদিনের রিমান্ডে নেয়ার অনুমতি পেয়েছে পুলিশ।

আজ বৃস্পতিবার বিকালে শুনানী শেষে চট্টগ্রাম মহানগর হাকিম আবদুল কাদের এ অনুমতি দিয়েছেন বলেন জানান চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী।

এরপূর্বে নগরীর পতেঙ্গা থানায় দায়ের হওয়া এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছিল। গত ৯ জুলাই রাতে সীতাকুণ্ড থেকে জেলা পুলিশের একটি টিম উমায়েরসহ চারজনকে গ্রেফতার করে, যাদের সবাই আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। এদের মধ্যে উমায়ের ধর্মান্তরিত হয়ে পিকলু দাশ থেকে মুসহাব ইবনে উমায়ের হয়ে আনরুল্লাহ বাংলা টিমে যোগ দেয় বলে জানিয়েছিল পুলিশ।

উল্লেখ্য, গত ৩১ জুলাই নগরীর পতেঙ্গা থানার কাটগড় মুসলিমাবাদ এলাকায় শেরে পতেঙ্গা নামে একটি বাড়িতে অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের পাঁচ সদস্যকে আটক করে নগর গোয়েন্দা পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন