News71.com
 Bangladesh
 01 Sep 16, 04:12 PM
 445           
 0
 01 Sep 16, 04:12 PM

সাভারে শ্রমিক ছাঁটাই বন্ধ ও বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ

সাভারে শ্রমিক ছাঁটাই বন্ধ ও বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ

নিউজ ডেস্ক: ঈদের আগে সাভারে বিভিন্ন গার্মেন্টসে শ্রমিক ছাঁটাই ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ মিছিল করছে বিভিন্ন কারখানার শ্রমিকরা।

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসষ্ট্যাণ্ডে ধসে পড়া রানা প্লাজার সামনে বাংলাদেশ গার্মেন্টস এন্ড শ্রমিক ফেডারেশনের উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেন শ্রমিকরা। এই প্রতিবাদ সমাবেশে শ্রমিক নেতা রফিকুল ইসলাম সুজন বলেছেন, সিপিএম কস্পোজিট নিট বেআইনিভাবে ৪ শতাধিক শ্রমিককে ৩ মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করেনি। কোন প্রকার ঘোষণা ছাড়াই কারখানাটি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়াও আর,এন গার্মেন্টস লিমিটেডে ৫৬ জন শ্রমিকের বেতন ভাতা না দিয়েই বের করে দেওয়া হয়। প্রতিবাদ সমাবেশে এসময় বিক্ষুব্ধ শ্রমিকেরা সাভারে ঈদের আগে বিভিন্ন গার্মেন্টসে শ্রমিকদের বেতন ও ঈদ বোনাস দেওয়ার দাবি করেন কারখানার মালিকদের কাছে।

তিনি আরও বলেছেন, এর পাশাপাশি সরকারের কাছে এই সমস্যা সমাধানের আশু পদক্ষেপ কামনা করেন। শ্রমিকদের বেতন পরিশোধ না করে গত ১ অাগস্ট কর্তৃপক্ষ কারাখানা বন্ধ ঘোষণার পর থেকে বকেয়া মেটানোর দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করে আসছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন