
নিউজ ডেস্কঃ চট্টগ্রাম থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারউল্লাহ বাংলাটিমের ২ সদস্যকে আটক করেছে পুলিশ। গতকাল রাতে নগরীর বাকলিয়া থেকে তাদের আটক করা হয় বলে জানান চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার পরিতোষ ঘোষ।
আটকরা হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ছাত্র নিজামুদ্দিন (২২) ও গার্মেন্টস কর্মী রোকনউদ্দিন (২২)। পরে সংবাদ সম্মেলনে আটকের বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান পুলিশ কর্মকর্তা পরিতোষ ঘোষ।