
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোটে পানিতে পড়ে ৯ বছরের ১ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।সে উপজেলার মন্তলী গ্রামের আব্দুল মতিনের মেয়ে মমতাজ আক্তার বলে জানাযায়।
এলাকাবাসির তথ্য মতে উপজেলার রায়কোট ইউপির মন্তলী গ্রামের আব্দুল মতিনের মেয়ে মমতাজ আক্তার বুধবার দুপুরে বাড়ির পাশের পুকুর পাড়ে খেলা করতে গিয়ে পানিতে পড়ে যায়।
পরিবারের সদস্যরা মমতাজকে বিভিন্ন জায়গায় অনেক খোঁজা-খুঁজি করে পুকুরে তাকে ভাসতে দেখে সেখান থেকে উদ্ধার করে দ্রুত নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাড়িতে শোকের মাতম বইছে।