
নিউজ ডেস্কঃ ‘বাংলাদেশে আর্থিক অন্তর্ভূক্তির সুবিধা সাধারন মানুষের কাছে পৌঁছাতে হলে মোবাইল অপারেটরদের ডিজিটাল আর্থিক সেবা খাতে কাজ করা সুযোগ দিতে হবে।’ আজ মঙ্গলবার এক সেমিনারে এ কথা বলেছেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। গুলাশানের একটি রেস্তোরাঁয় সেমিনারের আয়োজন করে ‘রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ’ (টিআরএনবি)।
‘ফিনান্সিয়াল ইনক্লুসন ইন বাংলাদেশ: অপুরচুনিটিস, চ্যালেঞ্জেস অ্যান্ড ওয়ে ফরোয়ার্ড থ্রো ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস’ শীর্ষ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থপন করেন টিআরএনবির সাধারণ সম্পাদক শামীম আহমেদ। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন সভাপতি রাশেদ মেহেদী।
প্রতিমন্ত্রী বলেন, একটি প্রতিষ্ঠান ‘বিকাশ’ ইতোমধ্যেই এই খাতে সফলতা পেয়েছে। তবে বাজারে প্রতিযোগিতা নিশ্চিত করতে মোবাইল অপারেটরদের এই খাতে সেবা প্রদানের সুযোগ দেয়া উচিত। মোবাইল অপারেটরদের এই খাতে কাজ করার সুযোগ না দেয়াটাকে আমার কাছে বিমাতাসূলভ আচরণ বলে মনে হয়। তাই অপারেটরদের জন্য এই খাতকে উম্মুক্ত করার জন্য বাংলাদেশ ব্যাংক এবং বিটিআরসিকে এক সাথে কাজ করার আহব্বান জানাচ্ছি।