News71.com
 Bangladesh
 30 Aug 16, 08:31 PM
 278           
 0
 30 Aug 16, 08:31 PM

আমরা ক্ষুধামুক্ত ও দারিদ্রমুক্ত একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই ।। প্রধানমন্ত্রী

আমরা ক্ষুধামুক্ত ও দারিদ্রমুক্ত একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই ।। প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা ক্ষুধামুক্ত ও দারিদ্রমুক্ত একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই। আজ বিকেলে রাজধানীর খামার বাড়িতে কৃষিবিদ ইন্সটিটিউশনে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ঢাকা দক্ষিণ ও উত্তর আওয়ামিলীগ আয়োজিত এ আলোচনা সভার আয়োজন করে ।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের পর আওয়ামিলীগ ২১ বছর ক্ষমতায় যেতে পারেনি। আর এই ২১ বছর বাংলার মানুষ সুবিধাবঞ্ছিত ছিল। শেখ হাসিনা বলেন, আমার একটাই প্রতিজ্ঞা, বাংলার মাটি থেকে অন্যায় অত্যাচার দূর করা। একটাই উদ্দেশ্য, প্রতিটি মানুষের অন্ন-বস্ত্র-বাসস্থানের ব্যবস্থা নিশ্চিত করা। আর এসব প্রতিজ্ঞা নিয়েই আমার দেশে ফেরা ।

জিয়াউর রহমানের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, যিনি স্বাধীনতাবিরোধীদের রাজনীতি করার সুযোগ দিয়েছেন, গণহত্যার সঙ্গে জড়িতদের মন্ত্রী-এমপি বানিয়েছেন, তিনি মুক্তিযোদ্ধা হন কীভাবে; স্বাধীনতার স্বপক্ষের শক্তি হন কীভাবে? প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে আমরা ক্ষমতায় আসার পর বাংলার মানুষ সঠিক ইতিহাস জানার সুযোগ পেয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন