
নিউজ ডেস্কঃ খাগড়াছড়ি জেলায় শুরু হয়েছে শিশু আইন বিষয়ক তিন দিন ব্যাপী কর্মশালা। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং ইউনিসেফ-এর যৌথ আয়োজনে আজ শুক্রবার সকালে খাগড়াছড়ি অফিসার্স ক্লাব ও জেলা পুলিশের সম্মেলন কক্ষে পৃথকভাবে এ কর্মশালা শুরু হয়।
কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে রয়েছেন- সিলেট ডিভিশনাল স্পেশাল জজ ফাহমিদা কাদের, স্পেশাল ট্রাইবুন্যাল জজ মুকবুল আহসান এবং খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ ইনামুল হক ভূঞা ও প্রকল্প পরিচালক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত পরিচালক নাসরিন বেগম। কর্মশালায় বিচারক, নির্বাহী ম্যাজিস্ট্রেট, আইনজীবী, পুলিশের কর্মকর্তা, সমাজসেবা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নিয়েছেন।