
নিউজ ডেস্কঃ শতাব্দী প্রাচীন ঢাকাকে ব্র্যন্ডিং এর জন্য একটি লোগো এবং থিম/স্লোগান আহ্বান করেছে জেলা প্রশাসন। ঢাকার ইতিহাস, ঐতিহ্য, জাতীয় প্রেরণা,চেতনা, পালা-পার্বণ, সংস্কৃতি, দর্শনীয় স্থান লোগো ও থিম নির্বাচনে প্রাধান্য পাবে।
ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান বলেন, বিশ্ববাসীর কাছে ঢাকাকে গ্রহণযোগ্য ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে, ঢাকা জেলার জন্য একটি সুন্দর লোগো ও থিম তৈরির উন্মুক্ত প্রতিযোগিতা আহবান করা হচ্ছে।
লোগো ও থিম ঢাকা জেলা প্রশাসনের কার্যালয়ে কার্যালয়ে আগামী ০১ সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪টার মধ্যে (হার্ড কপি/সফট কপি) জমা দেয়া যাবে। চূড়ান্তভাবে নির্বাচিত লোগো ও থিম প্রদানকারী ব্যক্তিকে পৃথকভাবে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে পুরস্কার (পঞ্চাশ হাজার টাকা করে) ও সনদ প্রদান করা হবে। যে কোন প্রয়োজনে জনাব মোঃ মজিবর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ঢাকা এর সাথে (dcdhaka@mopa.gov.bd /০১৭১১৪৪৫৮০৩) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।