News71.com
 Bangladesh
 22 Aug 16, 11:24 PM
 398           
 0
 22 Aug 16, 11:24 PM

বরিশালে ভীমরুলের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু ।।

বরিশালে ভীমরুলের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু ।।

নিউজ ডেস্কঃ বরিশালের গৌরনদী উপজেলায় ভীমরুলের কামড়ে সাকিবুল জমাদ্দার (৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার চন্দ্রহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ।পারিবারিক সূত্রে জানা গেছে, বংকুরা গ্রামের ভ্যান চালক রফিকুল ইসলামের পুত্র সাকিবুল জমাদ্দার স্কুলে আসার জন্য আজ সকাল ৯টায় বাড়ি থেকে বের হয়ে আসেন। কিছুদূর আসার পর সহপাঠীদের নিয়ে স্কুলের সন্নিকটে বাঁশ বাগানে খেলতে যায় ।

এ সময় জঙ্গলে বাশের ঝাড়ে উঠে ঝাকুনি দিলে বাঁশ ঝাড়ে থাকা ভীমরুলের বাসায় আঘাত লাগলে সঙ্গে সঙ্গে ভীমরুলের কামড়ে অসুস্থ হয়ে পড়ে সে। স্থানীয়রা তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসক ডা. আব্দুস সালঅম দেওয়ান তাকে মৃত ঘোষণা করেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন