News71.com
 Bangladesh
 16 Nov 26, 01:34 PM
 19           
 0
 16 Nov 26, 01:34 PM

শীতের আগমনীতেই ধুলায় ধূসর ঢাকা।। ভোগান্তিতে নগরবাসী  

শীতের আগমনীতেই ধুলায় ধূসর ঢাকা।। ভোগান্তিতে নগরবাসী   

নিউজ ডেস্কঃ শীতের আগমনী বার্তায় রাজধানী ঢাকা যেন ধুলার চাদরে আবৃত। রাস্তায় নামলেই চোখ জ্বালা করে, শ্বাস নিতে কষ্ট হয়। ভোগান্তির বড় কারণ রাস্তাঘাটের অনিয়ন্ত্রিত খোঁড়াখুঁড়ি। সিটি করপোরেশনের অর্ধেক কাজ করে ফেলে রাখা হয়েছে বহু সড়ক। অসহনীয় বায়ুদূষণে নানা শারীরিক সমস্যার পাশাপাশি চলাচলেও ভোগান্তি পোহাচ্ছেন রাজধানীবাসী। গাড়ি গেলেই বাতাসে উড়ছে বালু। অথচ নেই পর্যাপ্ত পানি ছিটানোর পরিকল্পনা। তবে শুধু সিটি করপোরেশন নয়। অনিয়মের চিত্র সব জায়গায়।

বহুতল ভবন তৈরিতে মানা হচ্ছে না নির্মাণবিধি। খোলা ট্রাকে পরিবহন হচ্ছে বালু ও মাটি। রাস্তায় পড়ে থাকা আবর্জনায় ছড়াচ্ছে দূষণ।বায়ুদূষণে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা বলেন, ‘কাশি, শ্বাসকষ্টসহ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে বাচ্চাটির মুখে মাস্ক না থাকায় কাপড় দিয়ে ঢেকে রেখেছি। এখানে অনেক বাসা রয়েছে। বাসাগুলো বেশ ভালো হলেও মশা ও ধুলাবালির যন্ত্রণার কারণে কেউ ভাড়া নিতে চায় না। এখানে প্রচুর ধুলাবালি এবং রাস্তাঘাটেরও সমস্যা রয়েছে। এসব কারণে রিকশা চলাচলসহ দৈনন্দিন কাজে নানা ধরনের অসুবিধা হয়।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন