News71.com
 Bangladesh
 13 Jul 26, 01:05 PM
 3           
 0
 13 Jul 26, 01:05 PM

আরও পাঁচদিন অতিভারী বৃষ্টির সম্ভাবনা॥

আরও পাঁচদিন অতিভারী বৃষ্টির সম্ভাবনা॥

নিউজ ডেস্কঃ মৌসুমি বায়ুর সক্রিয়তায় দেশে গত কয়েকদিনধরে অতিভারী বৃষ্টি হচ্ছে। এ প্রবণতা আরওপাঁচদিন থাকতে পারে।সোমবার (১৩ জুলাই) এমনপূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ ড. আবুল কালামমল্লিক জানিয়েছেন, মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা,উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চলহয়ে আসাম পর্যন্ত বিস্তৃতরয়েছে। এর একটি বর্ধিতাংশউত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবংউত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।মঙ্গলবার(১৪ জুলাই ) সকাল পর্যন্ত দেওয়াপূর্বাভাসে বলা হয়েছে, রংপুর,রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগেরঅধিকাংশ জায়গায় এবং খুলনা বিভাগেরঅনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকাথেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগেরকোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। সারাদেশেদিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবংরাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মঙ্গলবার সকাল থেকে পরবর্তী২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর,রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগেরঅনেক জায়গায় এবং ঢাকা, খুলনা,বরিশাল ও চট্টগ্রাম বিভাগেরকিছু কিছু জায়গায় অস্থায়ীভাবেদমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনেরবৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারীবর্ষণ হতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন