News71.com
 Bangladesh
 04 Jun 26, 08:56 PM
 13           
 0
 04 Jun 26, 08:56 PM

হাসপাতাল কতৃপক্ষের অবহেলায় আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু॥ স্বাস্থ‍্যমন্ত্রী  

হাসপাতাল কতৃপক্ষের অবহেলায় আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু॥ স্বাস্থ‍্যমন্ত্রী   

নিউজ ডেস্কঃ রাজধানীর মগবাজারের আদ্‌-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের চরম অবহেলা ও অব্যবস্থাপনার প্রমাণ পেয়েছে সরকার গঠিত তদন্ত কমিটি। আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘তদন্ত প্রতিবেদনে স্পষ্টভাবে আদ্‌-দ্বীন হাসপাতালের দায়িত্বজ্ঞানহীনতা ও অবহেলার বিষয়টি উঠে এসেছে। পরবর্তী পদক্ষেপ হিসেবে তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৭ মে ভোর ৬টা থেকে সকাল ৯টার মধ্যে আদ্‌-দ্বীন হাসপাতালে ছয় নবজাতক মারা যায়। ঘটনাটিকে সরকার সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনা করে তাৎক্ষণিক তদন্ত কমিটি গঠন করে। সেই কমিটির চূড়ান্ত প্রতিবেদন আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা পড়ে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন