News71.com
 Bangladesh
 16 Apr 26, 11:51 PM
 2           
 0
 16 Apr 26, 11:51 PM

১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করছে সরকার॥  

১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করছে সরকার॥   

নিউজ ডেস্কঃ ২০৩০ সালের মধ্যে শুধু সোলার পাওয়ার দিয়ে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার। এ জন্য একটি নীতিমালা এবং বিনিয়োগ সহযোগীকরণ ও নবায়নযোগ্য জ্বালানি প্রসারের একটি প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানিয়েছেন। রাতে সচিবালয়ের তথ্য অধিদপ্তরে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে শুধু সোলার পাওয়ার দিয়ে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার। এ জন্য নবায়নযোগ্য জ্বালানির নীতিমালা ২০২৫ এবং নবায়নযোগ্য জ্বালানিবিষয়ক প্রকল্পে বিনিয়োগ সহযোগীকরণ ও নবায়নযোগ্য জ্বালানি প্রসারের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন