News71.com
 Bangladesh
 16 Apr 26, 11:51 PM
 3           
 0
 16 Apr 26, 11:51 PM

প্রধান ও সহপ্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাধা নেই॥সুপ্রীম কোর্ট  

প্রধান ও সহপ্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাধা নেই॥সুপ্রীম কোর্ট   

নিউজ ডেস্কঃ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) প্রতিষ্ঠানপ্রধান, সহপ্রধান নিয়োগ পরীক্ষা স্থগিতের হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্র পক্ষের আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত এই স্থগিতাদেশ দেন। আদালতে রাষ্ট্র পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। স্থগিতাদেশের ফলে আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠিতব্য বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) প্রতিষ্ঠানপ্রধান, সহপ্রধান পদে অর্ধ লক্ষাধিক পরীক্ষার্থীর নিয়োগ পরীক্ষা হতে বাধা রইলো না বলে জানান রাষ্ট্র পক্ষের আইনজীবীরা। দেশের বিভিন্ন এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ১১৪ জন আবেদনকারীর রিটের প্রেক্ষিতে বুধবার (১৫ এপ্রিল) বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ নিয়োগ পরীক্ষা দুই মাসের জন্য স্থগিত করে রুল জারি করেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন এডভোকেট হুমায়ুন কবির বুলবুল। তবে হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন