News71.com
 International
 02 Oct 26, 10:50 PM
 16           
 0
 02 Oct 26, 10:50 PM

ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে বিক্ষোভে উত্তাল ভারতের রাজধানী॥  

ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে বিক্ষোভে উত্তাল ভারতের রাজধানী॥   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়ম ও গণহারে ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ হয়েছে। শুক্রবার যন্তর মন্তরে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র ও অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা জড়ো হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে এবং আশপাশের এলাকায় ১২ ঘণ্টার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, যন্তর মন্তর ও এর ১ দশমিক ৫ কিলোমিটার ব্যাসার্ধের এলাকায় শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখতে এয়ারটেল, রিলায়েন্স জিও ও ভোডাফোন আইডিয়ার মতো টেলিকম অপারেটরগুলোকে নির্দেশ দেওয়া হয়। এ নিয়ে দিল্লি সরকার বা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রতিবেদনটি লেখা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

বিক্ষোভে অংশ নিয়েছে কয়েকটি রাজনৈতিক দল এবং এআইএসএ, এসএফআই, এনএসইউআইসহ বিভিন্ন ছাত্র সংগঠন। তাদের অভিযোগ, এসআইআর প্রক্রিয়ায় অনিয়মের মাধ্যমে বিপুলসংখ্যক ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতেই প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানানো হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন