News71.com
 International
 12 Oct 26, 12:26 PM
 4           
 0
 12 Oct 26, 12:26 PM

সৌদি আরব ভ্রমণে মার্কিন নাগরিকদের ‘চরম সতর্কতা’ যুক্তরাষ্ট্রের॥

সৌদি আরব ভ্রমণে মার্কিন নাগরিকদের ‘চরম সতর্কতা’ যুক্তরাষ্ট্রের॥

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের বিমানবন্দরগুলোতে নতুন করে হামলা চালানোর খবরের পর সেখানে থাকা নিজের দেশের নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে ‘চরম সতর্কতা’ অবলম্বন করতে বলেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। সোমবার (১২ অক্টোবর) দপ্তরটি তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে জানিয়েছে, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অতিরিক্ত হামলার বিষয়ে তারা অবগত রয়েছে।

মার্কিন সরকারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরবে কর্মরত তাদের সরকারি কর্মচারীদের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়াও জেদ্দা এবং দাম্মামের বিমানবন্দরগুলো ব্যবহারের জন্য বিশেষ অনুমতির প্রয়োজন হবে। একই সাথে দেশটি প্রধান প্রধান বিমানবন্দরগুলো ব্যবহারের সময় নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকতে বলেছে। বিবৃতিতে আরও বলা হয়, ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ ঘোষণা এবং ভ্রমণ সূচিতে সম্ভাব্য বিঘ্ন ঘটার বিষয়ে মার্কিন নাগরিকদের সচেতন থাকা উচিত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন