
নিউজ ডেস্কঃ আগামী ২৩ এপ্রিল তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দায়িত্ব অবহেলার কারণে গাজীপুর জেলার পুলিশ সুপারকে (এসপি) এবং জেলার কাপাসিয়া ও শ্রীপুর থানার দুই ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ বিকেলে ইসি নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব সামসুল আলম স্বাক্ষরিত এরকম একটি নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবকেও ওসি প্রত্যাহারের নির্দেশনা পুলিশ মহাপরিদর্শক বরাবর পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ওই সব কর্মকর্তার বদলে উপযুক্ত ব্যক্তি নিয়োগ দেয়া হোক।