News71.com
 Bangladesh
 09 Mar 16, 11:22 AM
 674           
 0
 09 Mar 16, 11:22 AM

বঙ্গোপসাগরে কার্গো বিমান বিধ্বস্ত, পাইলট সহ নিখোঁজ ৩ ।।

বঙ্গোপসাগরে কার্গো বিমান বিধ্বস্ত, পাইলট সহ নিখোঁজ ৩ ।।

নিউজ ডেস্কঃ কক্সবাজার বিমানবন্দর থেকে চিংড়ি পোনা নিয়ে যশোর যাওয়ার সময় টু এয়ার ওয়েজ নামের একটি কার্গো বিমান বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় একজন পাইলটসহ তিনজন নিখোঁজ রয়েছেন।

আজ বুধবার সকাল পৌনে ১০টার দিকে কক্সবাজার বিমানবন্দর থেকে তিন কিলোমিটার পশ্চিমে মহেশখালীর সোনাদিয়া এলাকায় সাগরে বিমানটি বিধ্বস্ত হয়।

কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক সাধন কুমার মোহন্ত জানিয়েছেন , আজ সকাল সাড়ে নয়টার দিকে চিংড়ি পোনা নিয়ে কার্গো বিমানটি যশোরের দিকে যাচ্ছিল। ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিমানটি কয়েক চক্কর দিয়ে সাগরে বিধ্বস্ত হয়। এর কারণ এখনো জানা যায়নি। কোস্টগার্ড ও পুলিশ উদ্ধার অভিযান চালাচ্ছে।

ঘটনাস্থল থেকে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, বিমানটির সন্ধান পাওয়া গেছে। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন