News71.com
 Bangladesh
 18 Jun 26, 01:16 AM
 13           
 0
 18 Jun 26, 01:16 AM

কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে দেশে ফিরলেন আরও ৭৮বাংলাদেশি॥

কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে দেশে ফিরলেন আরও ৭৮বাংলাদেশি॥

 

 

 

নিউজ ডেস্কঃ ভালো চাকরির প্রলোভনে কম্বোডিয়ায় গিয়ে সাইবার প্রতারণা চক্রের ফাঁদে পড়া আরও ৭৮ বাংলাদেশি দেশে ফিরেছেন। এ নিয়ে গত চার দিনে কম্বোডিয়ার বিভিন্ন সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে উদ্ধার হয়ে মোট ২২১ জন বাংলাদেশি দেশে ফিরলেন। মঙ্গলবার (১৭ জুন) রাতে থাই এয়ারওয়েজের টিজি-৩৩৯ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। আগের দিনের মতো এবারও ফেরত আসা বাংলাদেশিদের জরুরি সহায়তা ও বাড়ি ফেরার জন্য আর্থিক সহায়তা দিয়েছে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম। এ কাজে সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি সহযোগিতা করেছে।

 

ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরিফুল হাসান বলেন, সাইবার স্ক্যাম বর্তমানে মানবপাচারের ভয়াবহ একটি রূপ। বিদেশে আকর্ষণীয় চাকরির প্রতিশ্রুতি দিয়ে অনেককে কম্বোডিয়ায় নিয়ে গিয়ে জোরপূর্বক অনলাইন প্রতারণামূলক কর্মকাণ্ডে যুক্ত করা হয়। নির্ধারিত লক্ষ্য পূরণে ব্যর্থ হলে তাদের শারীরিক ও মানসিক নির্যাতনের মুখোমুখি হতে হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন