
নিউজ ডেস্ক : লক্ষ্মীপুরে শিক্ষক কর্তৃক অপহৃত ৬ মাদ্রাসা ছাত্রকে চাঁদপুরের মতলব থেকে উদ্ধার করেছে পুলিশ। একই সাথে আটক করা হয়েছে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক জসিম হোসাইনকেও ।
পুলিশ জানায় গতকাল মঙ্গলবার বিকেলে গোবিন্দপুর গ্রামের মোবিনিয়া হাফিজিয়া মাদ্রাসার মাঠ থেকে অপহৃত এই ৬ মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করা হয়। পরে আটক শিক্ষকসহ মাদ্রাসা ছাত্রদের লক্ষ্মীপুর জেলা সদরে নিয়ে আসে পুলিশ।
উল্লেখ্য গত রোববার গভীর রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ দূর্গাপুর গ্রামের রহমানিয়া তালিমুল কোরআন হাফেজিয়া মাদ্রাসার ৬ শিশু ছাত্রকে কৌশলে অপহরণ করে শিক্ষক জসিম।
ঘটনার পরদিন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেন মাদ্রাসা শিক্ষক মনিরুল ইসলাম।