News71.com
 Bangladesh
 09 Mar 16, 02:42 AM
 675           
 0
 09 Mar 16, 02:42 AM

সুনামগঞ্জে দুলাভাইয়ের হাতে শ্যালক খুন ।।

সুনামগঞ্জে দুলাভাইয়ের হাতে শ্যালক খুন ।।

নিউজ ডেস্কঃ সুনামগঞ্জ জেলার ছাতক সদর উপজেলায় এক পরিবারে পারিবারিক কলহের জের ধরে ভগ্নিপতির ছুরিকাঘাতে খুন হয়েছেন শ্যালক আনোয়ার হোসেন (২২)। মঙ্গলবার রাতে নগরীর মদিনা মার্কেট এলাকায় এ ঘটনাটি ঘটেছে। নিহত আনোয়ার সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার আনুজানি গ্রামের আবদুল খালিকের ছেলে। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে পল্লবী আবাসিক এলাকার বি-৪৩ নম্বর বাসায় বসবাস করতেন।উক্ত ঘটনায়, পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করেছে ।

অন্যদিকে, ভগ্নিপতি এনাম একই এলাকার বি-৩৯ নম্বর বাসায় বসবাস করেন। সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শ্যামল দত্ত বলেন, রাত ৮টার দিকে পল্লবকাজলের চা-দোকানের সামনে আনোয়ারকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন ভগ্নিপতি এনাম। গুরুতর আহত অবস্থায় আনোয়ারকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ কর্মকর্তা বলেছেন, জিজ্ঞাসাবাদের জন্য ইব্রাহিম ও কাজলকে আটক করা হয়েছে এবং ঘাতক এনামকে গ্রেফতারে সাঁড়াশি অভিযান চলছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন