News71.com
 Bangladesh
 09 Mar 16, 02:37 AM
 784           
 0
 09 Mar 16, 02:37 AM

বরিশালে ঘোড়া নিয়ে প্রচারণা চালানোর দায়ে প্রার্থীকে জরিমানা ।।

বরিশালে ঘোড়া নিয়ে প্রচারণা চালানোর দায়ে প্রার্থীকে জরিমানা ।।

নিউজ ডেস্কঃ আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে এক সতন্ত্র চেয়ারম্যান প্রাথীর সমর্থকরা ঘোড়া ভাড়া করে প্রচারণা চালানোর দায়ে এক প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উল্লেখ্য গতকাল মঙ্গলবার বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী লাবণ্য আক্তারকে ঘোড়া নিয়ে প্রচারণা চালানোর দায়ে জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবি চন্দ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ জরিমানা করেন।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, আসন্ন নির্বাচনে লাবণ্য আক্তার প্রতীক হিসেবে ঘোড়া বরাদ্দ পেয়েছেন। এ কারণে প্রার্থীর দুই সমর্থক ঘোড়া ভাড়া করে এনে গ্রামে গ্রামে প্রচারণা চালাচ্ছিলেন। অপর এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা ঘোড়াসহ তাদেরকে আটক করে পুলিশে খবর দেন। তিনি আরও বলেন, বিকেলে আটক দু’জনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক প্রত্যেক প্রার্থীকে পাঁচ হাজার টাকা জরিমানা ও ঘোড়া নিয়ে প্রচারণা না করার শর্ত দেন। পরে প্রার্থী শর্ত মেনে জরিমানা দিয়ে ঘোড়াসহ সমর্থকদের খালাস করে নিয়ে যান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন