
নিউজ ডেস্ক : আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান গতকাল মঙ্গলবার খুলনায় চিকিৎসারত তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেস্কের ডা: শেখ আব্দুল্লাহ আল মামুনকে দেখতে যান। এসময় তিনি বেশকিছু সময় ডা: মামুনের শয্যাপাশে অবস্হান করেন ও তার শরীরের বর্তমান অবস্থা ও চিকিৎসার খোজ খবর নেন ।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড: মসিউর রহমান আশা প্রকাশ করেন খুলনাতে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃত্ব ,জনসাধারন ,ডাক্তার-রুগী সহ সকল শ্রেনী পেশার মানুষের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক ও হৃদ্যতাপূর্ন সম্পর্ক বিদ্যমান । কখনও কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে বা বিব্রতকর কোন পরিস্তিতি তৈরী হলেই এই সুসম্পর্ক নষ্ট হবে না বরং সকলের আলাপ আলোচনা ও মতামতের ভিত্তিতে সকল ভুল বোঝাবুঝির অবসান ঘটবে এবং এই সম্পর্কের ভীত আরো মজবুত হবে ।
ড: মসিউর রহমান রহমান বলেন বর্তমান সরকারের আমলে সারা দেশের মত খুলনাতেও প্রচুর উন্নয়ন হচ্ছে । বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে এই দক্ষিন জনপদের মানুষ পরম সুখে শান্তিতে বসবাস করছেন । দুই একটি বিচ্ছিন্ন ঘটনা এই চলমান শান্তিপূর্ন পরিবেশকে বিঘ্নিত করতে পারেনা। এ সময় তিনি দেশের এই দক্ষিন জনপদকে শান্তির জনপদ ও খুলনাকে শান্তির শহর বলেও অভিহিত করেন ।
ডা: মামুনের উপর হামলার ঘটনার একটি সুষ্ঠ ও শান্তিপুর্ন সমাধানের জন্য সহানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের দায়িত্বরত কর্মকর্তা বা সচেতন সকলেকে আন্তরিক ভাবে কাজ করতে অনুরোধ করেন । এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে সে বিষয়ে সকলকে সকলের প্রতি সহনশীল থাকারও পরামর্শ দেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা ।