News71.com
 Bangladesh
 08 Mar 16, 11:14 AM
 679           
 0
 08 Mar 16, 11:14 AM

দুই লঞ্চের সংঘর্ষে একই পরিবারের ৩ সদস্য নিহত ।।

দুই লঞ্চের সংঘর্ষে একই পরিবারের ৩ সদস্য নিহত ।।

নিউজ ডেস্ক: মেঘনা নদীতে দুইটি যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে মা ওদুই সন্তানসহ একই পরিবারের ৩ জন নিহত হয়েছে।

এ দুর্ঘটনায় ওইপরিবারের আরও একজন আহত হয় । নিহতরা হলো- তাসনিমা বেগম (৪৫), তার ছেলে হিরণ (২২) ও মেয়ে জান্নাত (৭)। এছাড়াও এই দুর্ঘটনায় তাসনিমার আরেক মেয়ে নাসরিন (১৪) ওই দুর্ঘটনায় আহত হয়েছে। তাকে ঢাকায় আনা হয়েছে।

নিহত ও আহতদের বাড়ি বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের বাইন সমের্ত গ্রামে ।

জানাগেছে গত রবিবার দিনগত রাত ১টার দিকে বরগুনা থেকে ঢাকাগামী সম্রাট-৩ যাত্রীবাহী লঞ্চের সঙ্গে ঢাকা থেকে রাঙাবালিগামীজাহিদ-৪ লঞ্চের ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, ঢাকাগামীসম্রাট-৩ লঞ্চকে জাহিদ-৪ নামেন লঞ্চ পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে সম্রাট-৩ লঞ্চটির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই লঞ্চের পেছনে থাকা তাসনিমা ও তার মেয়ে জান্নাত মারা যান। এতে ছেলে হিরণ ও আরেক মেয়ে নাসরিনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা নিয়ে যাওয়ার পথে হিরণও মারা যান। তবে নাসরিনকে মিডফোর্ড মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

এ দুর্ঘটনার নিশ্চিত করে ঢাকা নৌবন্দরের উপ-পরিচালক মো.শহিদুল্লাহ জানিয়েছেন,অভিযুক্ত লঞ্চচালকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন