
নিউজ ডেস্কঃ আজ ভোর রাতে রাজধানীর খিলগাঁওয়ে খিদমাহ হাসপাতালের কাছে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক যুবকের মৃত্যু হয়েছে।
খিলগাঁও থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) সৈকত ঐ যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন । তাৎক্ষণিকভাবে পুলিশ ওই যুবকের নাম-পরিচয় জানাতে পারেনি। যুবকের আনুমানিক বয়স ৩৫ বছর। তার মাথায়, বুকে ও পাঁজরে গুলির চিহ্ন আছে। নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে আছে।
এখনও খোঁজ মেলেনি নিহত ব্যক্তির স্বজনদের ।