News71.com
 Bangladesh
 08 Mar 16, 07:08 AM
 682           
 0
 08 Mar 16, 07:08 AM

একনেকে ৭ হাজার কোটি টাকা মূল্যের বিদ্যুৎ প্রকল্প গ্রহণ করেছে সরকার ।।

একনেকে ৭ হাজার কোটি টাকা মূল্যের বিদ্যুৎ প্রকল্প গ্রহণ করেছে সরকার ।।

নিউজ ডেস্কঃ ১৭ হাজার কোটি টাকার ১৬টি প্রকল্পের অনুমোদন দিয়েছ জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটি (একনেক)।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর শেরে বাংলানগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রকল্পগুলোর অনুমোদন প্রণিত হয় ।এগুলোর মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পটি হচ্ছে ১৫ লাখ গ্রাহককে বিদ্যুৎ বিতরণ প্রকল্প । এ প্রকল্পে ব্যয় বিবেচিত হয়েছে প্রায় ৭ হাজার কোটি টাকা। যার সবটাই সরকারি আর্থিক তহবিল থেকে ব্যয় করা হবে।
২০১৮ সালের মধ্যে শেষ হবে সব প্রকল্পের কাজ। সভাশেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী জানান, ফেব্রুয়ারিতে দেশের মূল্যস্ফীতি ছিলো ৫ দশমিক ৬২ শতাংশ, যা গত ৪১ মাসের মধ্যে সর্বনিম্ন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন