
নিউজ ডেস্কঃ আগামী ১২ মার্চ ঢাকায় শুরু হতে যাচ্ছে HIV-AIDS বিষয়ে ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলন আইক্যাপ -১২।
উক্ত বিষয়টি কে সামনে রেখে, সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. জাহিদ মালেক বলেন, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এইডস বিষয়ক এই সম্মেলনে বিশ্বের ৫৬টি দেশের নীতিনির্ধারক, সরকারি প্রতিনিধি, শিক্ষাবিদ, গবেষক ও বিভিন্ন সংস্থার প্রায় এক হাজার প্রতিনিধি অংশ নিতে যাচ্ছে। সম্মেলনের ৫০টি বৈজ্ঞানিক অধিবেশনে গবেষণামূলক প্রতিবেদন উপস্থাপিত হবে। এই সম্মেলনের মাধ্যমে দেশের স্বাস্থ্যখাতে বিনিয়োগ বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. জাহিদ মালেক ।