
নিউজ ডেস্কঃ সরকার নির্ধারণ করেছে ৩১ মার্চের মধ্যে হাজারীবাগের ট্যানারি শিল্প সাভারে স্থানান্তর করতে হবে । স্থানান্তর করা না হলে এপ্রিলের ১ তারিখ থেকে শিল্পমালিকদের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু হবে বলে সতর্ক করলেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। তবে শিল্প মালিকরা বলছেন নির্ধারিত সময়ে মাত্র ৩০টি কারখানা স্থানান্তর সম্ভব হবে।
রোববার হাজারীবাগের লেদার টেকনোলজি ইনিস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলা হয়। ঐ সময় ট্যানারি শিল্প মালিকরা অভিযোগ করেন সরকারের প্রতিশ্রুত আর্থিক সহায়তা সঠিক সময়ে না পাওয়ায় কারখানা স্থানান্তর দেরি হচ্ছে।
অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী বলেন, নির্ধারিত সময়ে সাভারে এ শিল্প স্থানান্তর করা হলে রাজউকের সহায়তায় হাজারীবাগে দূষণ কমিয়ে পরিবেশ বান্ধব আবাসিক এলাকা গড়ে তোলা হবে।