
নিউজ ডেস্ক : আগামী ২২ মার্চ প্রথম আসরের ৭৫২টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ করা হবে। সারা দেশে ৪ হাজার ৫৪৬টি ইউনিয়ন পরিষদের মধ্যে চলতি বছর মেয়াদ উত্তীর্ণ হবে ৪ হাজার ২৭৫টি ইউনিয়ন পরিষদের। ছয়টি ধাপে ইউনিয়ন পরিষদগুলোতে নির্বাচন সম্পন করবে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির নির্দেশ অনুযায়ী, জেলা নির্বাচন কর্মকর্তারা তাঁদের বিভিন্ন এলাকার ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিস্তারিত সময়সূচি নির্ধারণ করে দ্রুত গেজেট প্রজ্ঞাপন জারি করবেন। প্রতীক বরাদ্দ হয়েছে ৩রা মার্চ এবং ভোটগ্রহণ ২২ মার্চ।