News71.com
 Bangladesh
 07 Mar 16, 09:55 AM
 695           
 0
 07 Mar 16, 09:55 AM

সিলেট এমসি কলেজে ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষ, আহত ৫ ।।

সিলেট এমসি কলেজে ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষ, আহত ৫ ।।

নিউজ ডেস্ক : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেটে এমসি কলেজে ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষ হয় । এ ঘটনায় আহত হয়েছেন ৫ জন । আজ সোমবার দুপুরে ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ নিপু ও বর্তমান সাধারণ সম্পাদক রায়হান চৌধুরীর গ্রুপের মধ্যে এ সংঘর্ষ সংগঠিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজে আধিপত্য বিস্তার নিয়ে কয়েকদিন ধরে নিপু ও রায়হান গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর জের ধরে আজ সকাল থেকে ক্যাম্পাসে অবস্থান নেয় নিপু গ্রুপের কর্মীরা।

দুপুর সাড়ে ১২টার দিকে রায়হান গ্রুপের কর্মীরা ক্যাম্পাসে ঢুকলে দু'পক্ষের মাঝে সংঘর্ষ বাধে এবং দু'পক্ষই গুলি ছোড়েন । এসময়, নিপু গ্রুপের রতন ও খায়রুল গুলিবিদ্ধ হন। আহত হন নাম না জানা আরো ৩ জন । পরে আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । তাদের মধ্যে একজনের অবস্থা আশংখাজনক বলে দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন