
ময়মনসিংহ সংবাদদাতা : প্রায় ৬ ঘণ্টা পর ময়মনসিংহ-ঢাকা রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। ইতিমধ্যেই দুর্ঘটনাকবলিত ট্রাকটি রেললাইন থেকে সরিয়ে নেওয়া হয়েছে । আজ সোমবার বেলা ১২টার দিকে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়া ট্রেন-ট্রাক সংঘর্ষের ঘটনায় আটকা পড়া বেশ কয়েকটি ট্রেনও ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন ময়মনসিংহ রেলওয়ের ট্রাফিক ইন্সপেক্টর হামিদুল ইসলাম খান সাজ্জাদ ।
উল্লেখ্য আজ সকাল ৬টার দিকে ময়মনসিংহ নগরীর কেওয়াটখালী বাইপাস রেলগেট এলাকায় ঢাকাগামী মেইল ট্রেন ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হন ট্রাক চালক ও হেলপার। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের কারনে ট্রাকটি রেললাইনের ওপর দুমড়ে-মুচড়ে ট্রেন লাইনের উপর পড়ে থাকায় ময়মনসিংহ-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।