News71.com
 Bangladesh
 07 Mar 16, 03:29 AM
 633           
 0
 07 Mar 16, 03:29 AM

তেঁতুলিয়ায় ট্রাক্টর চালকের গলা কাটা মৃতদেহ উদ্ধার।।

তেঁতুলিয়ায় ট্রাক্টর চালকের গলা কাটা মৃতদেহ উদ্ধার।।

পঞ্চগড় সংবাদদাতা : পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় আব্বাস আলী (২৩) নামে এক ট্রাক্টর (পাওয়ার টিলার) চালকের গলা কাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভজনপুর ইউনিয়নের গোলাব্দীগছ এলাকার একটি বাঁশ ঝাড় থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

ডনিহত আব্বাস আলী ওই ইউনিয়নের শান্তিনগর এলাকার তবিবর রহমানের ছেলে। তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন