News71.com
 Bangladesh
 07 Mar 16, 01:30 AM
 814           
 0
 07 Mar 16, 01:30 AM

মন্ত্রীদের নিশানায় প্রধান বিচারপতি এসকে সিনহা ।। মাঠে নামলেন অ্যাটর্নি জেনারেল

মন্ত্রীদের নিশানায় প্রধান বিচারপতি এসকে সিনহা ।। মাঠে নামলেন অ্যাটর্নি জেনারেল

নিউজ ডেস্ক : অসহিষ্ণুতার অভিযোগে বিদ্ধ বাংলাদেশের শাসক দলও । গত বেশকিছুদিন ধরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়ে সমালোচনা হচ্ছে । সহকর্মী থেকে বিরোধীদল হয়ে সেই সমালোচনার ঝড় এখন শাসক দল আওয়ামিলীগের অভ্যন্তরে গড়িয়েছে । পরিস্হিতি এমন যায়গায় দাঁড়িয়েছ যে ড্যামেজ কন্ট্রোলে মাঠে নামতে হচ্ছে খোদ অ্যাটর্নি জেনারেলকে।

উল্লেখ্য স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সুপ্রিম কোর্টে প্রথম কোন অমুসলিম প্রধান বিচারপতি নিয়োগ হয়েছে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেই । গত ২০১৫ সালের ১৭ জানুয়ারি দায়িত্ব নেওয়া সেই অমুসলিম বিচারপতি সুরেন্দ্রকুমার সিনহাই এখন সরকারের একটা প্রভাবশালী অংশের চক্ষুশূল হয়ে উঠেছেন ।

তাঁর বিরুদ্ধে বিভিন্ন ইস্যু নিয়ে সরকারের একাধিক মন্ত্রীর বিবৃতি এবং অভিযোগ এমন পর্যায়ে পৌঁছেছে, গতকাল রবিবার খোদ অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকেও প্রতিবাদ জানাতে হয়েছে । তিনি বলেছেন, প্রধান বিচারপতির বিরুদ্ধে মন্ত্রীদের অনাস্থাসূচক বিবৃতি বিচার বিভাগের অবমাননার সামিল ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন