News71.com
 Bangladesh
 06 Mar 16, 10:20 AM
 874           
 0
 06 Mar 16, 10:20 AM

জামায়াত নেতা মীর কাসেমের ফাঁসি বহালের দাবিতে রাজধানিতে মশাল মিছিল।।

জামায়াত নেতা মীর কাসেমের ফাঁসি বহালের দাবিতে রাজধানিতে মশাল মিছিল।।

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের কর্মপরিষদ সদস্য মীর কাসেম আলীর আপিল মামলার রায়ে ফাঁসি বহালের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করে মশাল মিছিল করেছেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। আজ সন্ধ্যা ৬টায় প্রজন্ম চত্বর থেকে একটি মশাল মিছিল বের হয়। এ সময় মীর কাসেম আলীর ফাঁসির দাবিতে স্লোগান দেন গনজাগরন মঞ্চের কর্মীরা।

মশাল মিছিলের আগে অবস্থান কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্যে মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার অভিযোগ করেন, মীর কাসেমের ব্যাপক সম্পত্তি থাকায় তিনি এবং তার পক্ষ থেকে পরিবার বিভিন্ন লবিস্ট কিনে চলমান বিচারের রায় নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। এ সময় সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি নজরুল খানকে ইতোমধ্যে কিনে ফেলা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

আজকের সমাবেশ ও মশাল মিছিল কর্মসুচি থেকে আগামী ০৮ মার্চ-মঙ্গলবার সকাল ৮টা থেকে গণজাগরণ মঞ্চের অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়। এদিনের অবস্থান কর্মসূচিতে অন্যদের মধ্য বক্তব্য দেন ভাস্বর রাশা, জীবনানন্দ জয়ন্ত, রম্মনসহ আরও অনেকে।

উল্লেখ্য মীর কাসেমের আপিল মামলার রায় দেওয়া হবে আগামী ৮ তারিখ। উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ২৪ ফেব্রুয়ারি (বুধবার) রায়ের এ দিন ধার্য করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন