News71.com
 Bangladesh
 06 Mar 16, 10:08 AM
 697           
 0
 06 Mar 16, 10:08 AM

আকস্মিক ঝড়ে রামপুরায় ছাদের রেলিং ভেঙে শিশুর মৃত্যু ।।

আকস্মিক ঝড়ে রামপুরায় ছাদের রেলিং ভেঙে শিশুর মৃত্যু ।।

নিউজ ডেস্ক : রাজধানি ঢাকার রামপুরায় আকস্মিক ঝড়ে একটি নির্মাণাধীন দশতলা ভবনের ছাদের রেলিং ভেঙে পড়ে চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম কারিশমা (০৪)। আজ রোববার সন্ধ্যায় রামপুরার মোল্লা টাওয়ারের পেছনে এ দুর্ঘটনাটি ঘটেছে বলে জানাগেছে । কারিশমার বাড়ি পাশের উনুনরোডের বন্ধু নিবাস মাদ্রাসা এলাকায়। গ্রামের বাড়ি পিরোজপুরের জিয়ানগরের হুগলিবুনিয়া গ্রামে। তার বাবার নাম শামীম হাওলাদার।

নিহত শিশুর দাদা মিজানুর রহমান জানান সন্ধ্যায় ঝড়ের সময় আমাদের বাসার পাশে একটি নির্মাণধীন দশতলা ভবনের ছাদের রেলিং ভেঙে পড়ে তাদের টিনের চালে পড়ে । রেলিং এর প্রচন্ড ভারে তাদের বাসার চালের টিন দুমডে মুচড়ে এ সময় ঘরের ভেতর থাকা নাতনি কারিশমাকে চাপা দেয় । এসময় গুরুতর আহত কারিশমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন