News71.com
 Bangladesh
 06 Mar 16, 09:56 AM
 1733           
 0
 06 Mar 16, 09:56 AM

ঈশ্বরগঞ্জে আওয়ামিলীগের দু’পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া ।। ককটেল বিস্ফোরণ

ঈশ্বরগঞ্জে আওয়ামিলীগের দু’পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া ।। ককটেল বিস্ফোরণ

ময়মনসিংহ সংবাদদাতা : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের উচাখিলা ইউনিয়নে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ রোববার সন্ধ্যায় পাল্টাপাল্টি ধাওয়ার সময় সেখানে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। পুলিশের ভুমিকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

জানা যায়, স্থানীয় উচাখিলা ইউনিয়ন আ’লীগের প্রার্থী বাছাই ও বর্ধিত সভার আয়োজন করেন ইউনিয়ন আ’লীগের সভাপতি মঞ্জুরুল হক। পরে এ সভা শুরু হলে স্থানীয় আ’লীগ নেতা আবুল কাসেমের পক্ষের নেতা-কর্মীরা বাঁধা দেন।  এ নিয়ে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় । এসময় উভয় পক্ষ স্বদেশ কয়েকটি কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি বোরহান উদ্দিন সংবাদমাধ্যমকে জানান, দু’পরে মাঝে মৃদু উত্তেজনার সৃষ্টি হয়েছিল। তবে কোনো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন