
খুলনার পাইকগাছা উপজেলা ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম রাবু’র পিতা বীর মুক্তিযোদ্ধা গাজী বেলাল উদ্দীন (৭০) ক্যান্সারে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার (৬মার্চ) দুপুর ১টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি.........রাজিউন)। মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা জেলা ছাত্রলীগ নেতারা। বিবৃতিদাতারা হলেন, খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আরাফাত হোসেন পল্টু ও সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান সাগর সহ জেলা ছাত্রলীগ নেতারা। খবর বিজ্ঞপ্তির ।।