News71.com
 Bangladesh
 06 Mar 16, 02:44 AM
 774           
 0
 06 Mar 16, 02:44 AM

হত্যা মামলায় সাংসদ পিনু খানের ছেলে রনির বিচার শুরু ।।

হত্যা মামলায় সাংসদ পিনু খানের ছেলে রনির বিচার শুরু ।।

নিউজ ডেস্ক : আজ রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের মামলায় এমপিপুত্র বখতিয়ার আলম রনির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। মামলাটির সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য আগামী ১১ এপ্রিল দিন ধার্য করা হয়।ঢাকার দ্বিতীয় মহানগর দায়রা জজ সামছুন নাহার এই আদেশ দেন। আর আজকের অভিযোগ গঠনের মাধ্যমে এমপিপুত্র রনির বিচার কার্যক্রম শুরু হলো।

উল্লেখ্য গত বছরের ১৩ এপ্রিল গভীর রাতে নিউ ইস্কাটনে একটি গাড়ি থেকে নেমে মদ্যপ অবস্থায় এলোপাতাড়ি গুলি ছুড়লে রিকশাচালক আবদুল হাকিম ও অটোরিকশাচালক ইয়াকুব আলী গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তারা মারা যান।

ঐ ঘটনায় হাকিমের মা মনোয়ারা বেগম বাদী হয়ে গত ২০১৫ সালের ১৫ এপ্রিল রমনা থানায় এই মামলা করেন। মামলার তদন্ত যায় ডিবি পুলিশের হাতে । পরবর্তীতে গত বছরের ৩১ মে মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য পিনু খানের ছেলে বখতিয়ার আলমকে আটক করে ডিবি । গত ২১ জুলাই বখতিয়ার আলমকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন