News71.com
 Bangladesh
 05 Mar 16, 09:32 AM
 882           
 0
 05 Mar 16, 09:32 AM

নিজের ঔরষজাত শিশুকে বিষপান করিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা ।।

নিজের ঔরষজাত শিশুকে বিষপান করিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা ।।

নিউজ ডেস্ক : মৌলভীবাজারের জুড়ী উপজেলায় মনতৈল গ্রামে নিজের ঔরষজাত শিশুকে বিষ খাইয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক মা। এ ঘটনার পর গুরুতর অসুস্থ দুইজনকেই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় শিশু সাদিয়া (৬)মারা যায় । এ ঘটনায় আজ শনিবার স্ত্রীর বিরুদ্ধে থানায় মামলা করেছেন কাতার প্রবাসী জাকির হোসেন ।

পুলিশ জানায়, জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের মনতৈল গ্রামের জাকির হোসেন( কাতার প্রবাসী ) বৃহস্পতিবার রাতে বন্ধুদের সাথে ক্রিকেট খেলা দেখছিলেন । ঐ সময় তিনি খবর পান তার শিশু কন্যা সাদিয়া বমি করছে । এ খবর পেয়ে তিনি দ্রুত বাড়িতে যান । বমি কোনো অবস্থাতেই নিয়ন্ত্রণে না আসলে স্ত্রী পারভীন বেগমসহ শিশু সন্তানকে নিয়ে তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রওনা দেন ।

কিছুদুর যাওয়ার পর পথিমধ্যে তার স্ত্রীও বমি করতে থাকেন । দ্রুত মা ও শিশুকে সিলেট হাসপাতালে ভর্তি করা হয় । চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই সাদিয়া মারা যায় । ধারণা করা হচ্ছে পারভীন শিশু সন্তানকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা করে এবং নিজেও বিষপান করে ।

জুড়ী থানার ওসি হামিদুর রহমান সিদ্দিকী www.news71.com কে জানান, সন্তানকে হত্যার অভিযোগে জাকির হোসেন বাদী হয়ে স্ত্রী বিরুদ্ধে শনিবার জুড়ী থানায় মামলা দায়ের করেছেন । উল্লেখ্য গত প্রায় এক মাস আগে জাকির দেশে ফেরেন । স্বামী স্ত্রীর মধ্যে কোনো দাম্পত্য কলহ ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ।

ওসি আরও জানান, মামলা হওয়ার পর পারভীন বেগমকে পুলিশ পাহারায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে । চিকিৎসা শেষে তাকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন