News71.com
 Bangladesh
 05 Mar 16, 08:17 AM
 924           
 0
 05 Mar 16, 08:17 AM

ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র মাটি খুঁড়ে উদ্ধার ।। লুটকৃত মালামালসহ আটক ৩

ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র মাটি খুঁড়ে উদ্ধার ।। লুটকৃত মালামালসহ আটক ৩

নিউজ ডেস্ক : চট্টগ্রামে ডাকাতির ঘটনায় জড়িত তিন ব্যক্তিকে আটকের পাশাপাশি তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২ টার দিকে নগরের চান্দগাঁও অনন্যা আবাসিক এলাকায় মাটি খুঁড়ে ওই অস্ত্র উদ্ধার করা হয় বলে জানাগেছে । উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে দেশীয় এক নলা বন্দুক, একটি টু টু বোর পিস্তল, চাইনিজ কুড়াল, তরবারি, বেশ কিছু চাপাতি ও ছোট-বড় ছোরা রয়েছে।

উল্লেখ্য গত ২৭ ফেব্রুয়ারি রাতে চান্দগাঁও ব্যাপারী পাড়া এলাকায় সংঘটিত একটি ডাকাতি মামলার সূত্র ধরে এই অস্ত্র উদ্ধার ও তিনজনকে আটক করা হয়। এ মামলায় এখন পর্যন্ত মোট ছয়জনকে আটক করা হয়েছে। এঁদের মধ্যে পাঁচজন ডাকাতির ঘটনায় ও একজন লুট হওয়া স্বর্ণ কেনার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোহাম্মদ শাহজাহান কবীর জানিয়েছেন, এর আগে গ্রেপ্তার হওয়া রায়হান ও তপন নামের দুই আসামিকে নিয়ে গতকাল অভিযান চালিয়ে মামলার আসামি আরও তিন ডাকাত আরমান হোসেন, ফজলুর করিম ও আবদুল মামুনকে আটক করা হয়। পরে এঁদের দেওয়া তথ্যানুযায়ী গভীর রাতে অনন্যা আবাসিক এলাকার একটি মাঠে মাটি খুঁড়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এগুলো তাঁরা বিভিন্ন ডাকাতিতে ব্যবহার করেছে।

ওসি আরও জানান, ডাকাতির সঙ্গে জড়িত সাদ্দাম হোসেনকে এবং পরে জুবায়ের হোসেন ওরফে রায়হান ও তপন দে নামের মোট তিনজনকে আটক করা হয়। এঁদের কাছ থেকে লুট হওয়া স্বর্ণালংকার, নগদ টাকা, মুঠোফোন, ক্যামেরা, বিভিন্ন প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন