
নিউজ ডেস্ক : বিএনপি তাদের কাউন্সিলকে ঘিরে তামাশা করছে বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ। বিএনপিকে খোঁচা দিয়ে মাহাবুব-উল আলম হানিফ বলেন, "তেলাপোকাও একটা পাখি আর বিএনপিও একটি দল, তার আবার কাউন্সিল, এর চেয়ে হাস্যকর আর কিছুই নেই,”।
বিএনপির আসন্ন কাউন্সিলে শীর্ষ দুই পদে খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানের বিপক্ষে কোনো প্রার্থী না থাকার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “রাজনৈতিক দল হিসেবে বিএনপির ভেতরে কতটুকু গণতন্ত্রের চর্চা আছে, সেটা তাদের কর্মকাণ্ড দেখলেই বোঝা যায়। এই কাউন্সিল নিয়ে তামাশা আর নাটক হচ্ছে।
কুষ্টিয়ার কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ । জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রবিউল ইসলামসহ কুষ্টিয়ার পাবলিক প্রসিকিউটর অনুপ কুমার নন্দি অনুষ্ঠানে বক্তব্য রাখেন ।