
মাদারীপুর সংবাদদাতা : মাদারীপুরের কলাবাড়ীতে বাসের ধাক্কায় ৫ নসিমনের যাত্রী নিহত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ ৩জন নিহত হওয়ার খবর জানিয়েছেন।
আজ শনিবার দুপুর পৌনে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় পাওয়া যায়নি। ওসি জিয়াউল মোর্শেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।