News71.com
 Bangladesh
 05 Mar 16, 04:12 AM
 864           
 0
 05 Mar 16, 04:12 AM

ঝিকরগাছায় পরকীয়ার জেরে যুবক গুলিবিদ্ধ ।। গুরুতর অবস্থায় ঢাকায় প্রেরন

ঝিকরগাছায় পরকীয়ার জেরে যুবক গুলিবিদ্ধ ।। গুরুতর অবস্থায় ঢাকায় প্রেরন

যশোর সংবাদদাতা : যশোরের ঝিকরগাছা উপজেলায় পরকীয়া প্রেমের জের ধরে লিটন হোসেন (২৫) নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার সকালে ঝিকরগাছা বাজারে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ যুবক যশোর শহরের শংকরপুর এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে।

গুলিবিদ্ধ লিটনের স্থানীয়রা প্রথমে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক কল্লোল কুমার জানান, লিটনের পিঠের ডান পাশে গুলি লেগেছে। এতে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় দুপুরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুপুরে ঝিকরগাছা থানা পুলিশের ওসি খবির আহম্মেদ www.news71.com কে বলেন, ঝিকরগাছা উপজেলা শহরের এক সন্ত্রাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া প্রেম রয়েছে লিটনের। বিষয়টি জানতে পেরে মেয়েটির স্বামী সহযোগীদের নিয়ে সকাল সাড়ে ৮টার দিকে ঝিকরগাছা বাজারে গিয়ে লিটনকে গুলি করেন। তবে এ ঘটনায় থানায় এখনো কেউ অভিযোগ করেনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন