News71.com
 Bangladesh
 04 Mar 16, 08:34 AM
 1170           
 0
 04 Mar 16, 08:34 AM

ঢামেক থেকে শিশু চুরি করে পালানোর সময় আটক ১ নারী ।।

ঢামেক থেকে শিশু চুরি করে পালানোর সময় আটক ১ নারী ।।

নিউজ ডেস্ক : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট থেকে দেড় বছর বয়সী এক শিশুকে নিয়ে পালিয়ে যাওয়ার সময় পলি আক্তার (২০) নামে এক নারীকে আটক করা হয়েছে। শিশুটির নাম আয়শা আক্তার। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে ঢামেকের বার্ন ইউনিটের ৫তলার ৫২৫নং কক্ষে এ ঘটনা ঘটে।

শিশুটির মা রেহানা www.news71.com কে বলেন, আমরা যশোর থেকে এসেছি। আমার স্বামী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত অবস্থায় গত ৬ মাস ধরে বার্ন ইউনিটে চিকিৎসাধীন। অপরিচিত পলি গতকাল বৃহস্পতিবার রাতে তাদের কাছে আসেন। এসে বিভিন্ন গল্প করেন। বাচ্চাকে কোলে নেন। তখন পলি তাদের জানান, নতুন ভবনে তার রোগী আছে।

এরপর আজ শুক্রবার বিকেলে আবারও তাদের সিটে আসেন পলি। এ সময় গল্প করার এক পর্যায়ে বাচ্চাকে রেখে বাথরুমে যান রেহানা। এই ফাঁকে শিশুটিকে নিয়ে পলি নিচে চলে যান। এ সময় বার্ন ইউনিটের প্রধান গেট দিয়ে বের হওয়ার সময় দায়িত্বরত আনসার সদস্যদের সহায়তায় পলিকে আটক করা হয়।

আটক পলি www.news71.com কে বলেন, ‘আমি বাচ্চা চোর নই। আমি শখের বসে শিশুটিকে কোলে নিয়েছি। আমার বাড়ি শরীয়তপুরে। আমি গত দুদিন ধরে নতুন ভবনে ৭০১নং ওয়ার্ডে মোসলেম মিয়ার কাছে এসেছি। মোসলেম মিয়া আমাকে চাকরি দেবে বলে তার কাছে নিয়ে এসেছে।

ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক www.news71.com কে জানান, বাচ্চা নিয়ে বের হওয়ার সময় পলি নামে এক নারীকে আটক করা হয়েছে। এখন মোসলেমকে খোঁজা হচ্ছে। এ নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে,ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন