News71.com
 Bangladesh
 13 Nov 26, 12:04 PM
 16           
 0
 13 Nov 26, 12:04 PM

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে ১৩ কিলোমিটার যানজট॥  

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে ১৩ কিলোমিটার যানজট॥   

নিউজ ডেস্কঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে কুমিল্লাগামী লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হওয়ায় বিপাকে পড়েছেন দূরপাল্লার বাস ও ট্রাকের চালকসহ সাধারণ যাত্রীরা। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে দাউদকান্দি এলাকায় মেঘনা-গোমতী সেতুর ঢালে একটি কাভার্ড ভ্যান বিকল হয়ে পড়ে। এতে মহাসড়কের কুমিল্লামুখী লেনে যান চলাচলে বিঘ্ন ঘটে। ধীরে ধীরে যানবাহনের চাপ বাড়তে থাকলে গজারিয়া অংশে প্রায় ১৩ কিলোমিটারজুড়ে যানজট ছড়িয়ে পড়ে।

প্রত‍্যক্ষদর্শীরা জানান, সেতুর ঢালে কাভার্ড ভ্যানটি বিকল হওয়ার পর থেকেই যান চলাচল বাধাগ্রস্ত হতে শুরু করে। একপর্যায়ে মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহন আটকে যায়। কোথাও থেমে থেমে, আবার কোথাও অত্যন্ত ধীরগতিতে গাড়ি চলাচল করছে।যানজটে আটকে পড়া ট্রাকচালক মনিরুল ইসলাম জানান, জামালদী এলাকা থেকে তিনি যানজটে পড়েছেন। সেখান থেকে ভাটেরচর বাসস্ট্যান্ডে পৌঁছাতে তার প্রায় দেড় ঘণ্টা সময় লেগেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন