News71.com
 Bangladesh
 22 Oct 26, 07:37 PM
 5           
 0
 22 Oct 26, 07:37 PM

মালিকানার প্রমাণ না থাকলে মিলবে না জমির উপর অস্থায়ী নিষেধাজ্ঞা॥হাইকোর্ট  

মালিকানার প্রমাণ না থাকলে মিলবে না জমির উপর অস্থায়ী নিষেধাজ্ঞা॥হাইকোর্ট   

নিউজ ডেস্কঃ জমির মালিকানা নিয়ে বিরোধ হলেই অস্থায়ী নিষেধাজ্ঞা পাওয়া যাবে না। এ ধরনের নিষেধাজ্ঞা পেতে হলে আবেদনকারীকে নিজের দাবির পক্ষে গ্রহণযোগ্য প্রাথমিক প্রমাণ উপস্থাপন করতে হবে। শুধু জমির দখলে থাকা, দলিল থাকার দাবি কিংবা নামজারির কথা বললেই অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া যায় না বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জমির মালিকানা নিয়ে বিরোধের ঘটনায় করা একটি আবেদন খারিজ করে এ পর্যবেক্ষণ দেন হাইকোর্টের বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের একক বেঞ্চ। গত ১০ সেপ্টেম্বর দেওয়া রায়টি ১৮ অক্টোবর প্রকাশিত হয়।

মামলার বাদী মো. ইসহাক আলী (মৃত) ও তার উত্তরাধিকারীদের দাবি, ১৯৪৪ সালের ৯ ফেব্রুয়ারি একটি দলিলের মাধ্যমে তারা বিরোধপূর্ণ জমিটি কেনেন। পরে তারা জমিটি ভোগদখল করে আসছিলেন। বাদীপক্ষের অভিযোগ, জমির খতিয়ানে ভুলভাবে অন্যদের নাম অন্তর্ভুক্ত করা হয়। এ ছাড়া ১৯৭৭ সালে করা একটি স্বত্ব মামলায় রায় ও ডিক্রি পাওয়ার ভিত্তিতেও তারা জমিটির মালিকানা দাবি করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন