News71.com
 Bangladesh
 06 Oct 26, 01:15 PM
 24           
 0
 06 Oct 26, 01:15 PM

এশিয়ায় শক্তিশালী অংশীদারত্ব গড়তে চায় ডেনমার্ক॥ রাষ্ট্রদূত  

এশিয়ায় শক্তিশালী অংশীদারত্ব গড়তে চায় ডেনমার্ক॥ রাষ্ট্রদূত   

নিউজ ডেস্কঃ এশিয়ার দেশগুলোর সঙ্গে শক্তিশালী অংশীদারত্ব গড়ে তোলার পাশাপাশি বাংলাদেশে টেকসই উন্নয়ন ও বিনিয়োগে সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক। একই সঙ্গে বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ অর্থনৈতিক অংশীদারত্ব রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার।আজ সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এর সমাপনী দিনের একটি অধিবেশনে দেওয়া বক্তব্যে রাষ্ট্রদূত এ কথা বলেন।

ডেনমার্কের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও ডেনমার্কের অর্থনৈতিক অংশীদারত্ব ৫০ বছরের বেশি সময়ের। দুই দেশের এই সম্পর্ক আরও বিনিয়োগ ও সহযোগিতার মাধ্যমে এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। বাংলাদেশে ডেনমার্কের বিনিয়োগের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, ডেনিশ কোম্পানি এপিএম টার্মিনালস বাংলাদেশে একটি কনটেইনার টার্মিনালে বিনিয়োগ করেছে। এ ছাড়া ডেনমার্কের ওষুধ কোম্পানি নোভো নরডিস্ক বাংলাদেশে যৌথ উদ্যোগে বিনিয়োগ করেছে, যার মাধ্যমে আধুনিক ডায়াবেটিসের ওষুধ উৎপাদন ও রপ্তানির উদ্যোগ নেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন